ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

 পদ্মপাড়ে পৌঁছেছেন তারেক রহমান, দুপুরের জনসভায় অংশ নেবেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে পৌঁছে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সকাল ১২:৩০টার দিকে তাকে বহনকারী বিমান রাজশাহীতে অবতরণ করে। উত্তরাঞ্চলে ভোট প্রচারণা চালানোর অংশ হিসেবে আগে তিনি সপরিবারে ঢাকা ত্যাগ করেছেন।

রাজশাহীতে পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি পদ্মাপাড়ে গিয়ে হযরত শাহ মখদুম রহ. আলাইহির মাজার জিয়ারত করবেন। এরপর তিনি নির্বাচনী সমাবেশস্থলে পৌঁছে দলের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ভোর থেকেই উৎসাহী নেতাকর্মীরা সমাবেশের জন্য অপেক্ষা শুরু করেছেন।

রাজশাহীর জনসভা শেষে তারেক রহমান নওগাঁর এটিএম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি সড়কপথে বগুড়ায় চলে গিয়ে রাতে আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণ করবেন এবং এই অঞ্চলের প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন। শুক্রবার রংপুরে আবু সাঈদ এর কবর জিয়ারত ও নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সমাবেশে যোগ দিয়ে ঢাকায় ফিরে আসবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
১৪২ বার পড়া হয়েছে