ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে লেফটেন্যান্ট কর্নেল ও মেজরসহ অন্তত ১১ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। একই অভিযানে ধ্বংস হয়েছে ১৯ জন ভারতীয় প্রক্সি সন্ত্রাসীর নেটওয়ার্ক।

বুধবার (৮ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওরাকজাই এলাকায় অভিযান চালানো হয়। উভয় পক্ষের গোলাগুলিতে লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক (৩৯) ও মেজর তৈয়ব রাহাত (৩৩) শহীদ হন। এছাড়া আরও ৯ সেনা সদস্য নিহত হয়েছেন।

আইএসপিআরের দাবি, অভিযানে ভারতীয় সমর্থিত গোষ্ঠী ‘ফিতনা আল খোয়ারিজ’-এর ১৯ জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় থেকে শোক ও গর্ব প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২০৭ বার পড়া হয়েছে