ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পাকিস্তানে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

পাকিস্তানের হায়দ্রাবাদে একটি আতশবাজি উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও ছয়জন মারাত্মকভাবে আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) দেশটির গণমাধ্যম ডন এ তথ্য প্রকাশ করে।

পুলিশের বরাত দিয়ে জানানো হয়, শনিবার কারখানাটিতে প্রথমে আগুন লাগে। কিছু সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তে কারখানার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের শক্তিতে আশপাশের এলাকায় ইট-পাথর ছিটকে পড়ে।

ঘটনার সময় কারখানার ভেতরে শিশু শ্রমিকসহ বেশ কয়েকজন কর্মী কাজ করছিলেন। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাতটি মরদেহ উদ্ধার করে। এছাড়া গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে দুইজনের অবস্থা সংকটজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
৯০ বার পড়া হয়েছে