ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপ সিদ্দিকের ৪ বছরের দণ্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পৃথক দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার ছোটবোন শেখ রেহানার কন্যা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে আরও উল্লেখ করা হয়, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাজউকের সদস্য খুরশিদ আলমকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরও ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচলে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন। একই সঙ্গে রাজধানীতে থাকা স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করার অভিযোগও আনা হয়।

দুদকের তদন্তে আরও উঠে আসে, ভাই ও বোনের নামে প্লট বরাদ্দের ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর প্রভাব বিস্তার করেন। পরে এসব অভিযোগে দুটি মামলায় মোট ২২ জনকে অভিযুক্ত করে দুদক। এর আগেও একই ধরনের অভিযোগে চারটি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৮৩ বার পড়া হয়েছে