ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসীদের ব্যালট দেশে পৌঁছাতে শুরু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী বাংলাদেশিরা তাদের ব্যালট দেশে পাঠানো শুরু করেছেন। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের পাঠানো ব্যালট দেশে এসে পৌঁছেছে।
প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে।
এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন। ভোট দেয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।
প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত কিছু ভোটারের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে অভ্যন্তরীণ পোস্টাল ভোটার (আইসিপিভি) হিসেবে নিবন্ধন করা ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এই অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটার নিবন্ধনের সুযোগ পেয়েছেন। তারা হলেন—নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা (কারাবন্দি) ভোটাররা, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
১২৩ বার পড়া হয়েছে