ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা আরও ছয় দিন বাড়াল ইসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পোস্টাল ভোট বিডি অ্যাপে ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত এই অ্যাপে নিবন্ধন কার্যক্রম চালু থাকবে।
বুধবার (২৪ ডিসেম্বর) জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেন, যেসব ভোটার এখনো পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
এ সময় তিনি আরও জানান, সম্ভাব্য প্রার্থীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে আগামী শনিবার তফসিলভুক্ত ব্যাংকগুলো খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এখন পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে মোট ৬ লাখ ৮৬ হাজার ৭৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩৪ হাজার ৯২ জন এবং নারী ভোটার ৫২ হাজার ৬৪২ জন। নিবন্ধিতদের মধ্যে নির্বাচনি দায়িত্বে থাকা ভোটার, নিজ নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটার মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬২২ জন।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে