ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

প্রথমবার সংসদ সদস্য হিসেবে লোকসভায় শপথ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শপথ নেন তিনি। খবর এনডিটিভির।

এদিন ভাই রাহুল গান্ধীর মতো হাতে সংবিধানের একটি সংস্করণ নিয়ে শপথ নিতে দেখা যায় ৫২ বছর বয়সি প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কার শপথের মধ্যদিয়ে গান্ধী পরিবারের তিন সদস্য সংসদের সদস্য হলেন।

স্পিকার ওম বিড়লা এবং অন্যান্য সাংসদদের উপস্থিতিতে লোকসভায় শপথবাক্য পাঠ করেন প্রিয়াঙ্কা। এমনকি, এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে লোকসভার গ্যালারিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেই উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভডরা।
 
চলতি বছরের শুরুর দিকে হওয়া লোকসভা নির্বাচনে রাহুল প্রিয়াঙ্কা গান্ধীর ভাই গান্ধি দুটি আসনে লড়াই করে দুটিতেই জয় পান। তার একটি ওয়েনাড়। অপরটি উত্তর প্রদেশের রায়বেরেলি। তবে ওয়েনাড় আসনটি ছেড়ে দেন তিনি। এরপর এখানে উপনির্বাচন ঘোষণা করা হয়।
 
ওয়েনাড় উপনির্বাচনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, সিপিআইয়ের সত্যান মোকেরি ও বিজেপির নভ্যা হরিদাস প্রধান তিন প্রতিদ্বন্দ্বী।
 
রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক ঘটেছিল অনেক আগেই। বহু নির্বাচনী প্রচারে তাকে দেখা গেছে। তবে আগে কখনও নির্বাচনে লড়েননি তিনি।
 
গত ১৩ নভেম্বর একাধিক রাজ্যের বেশ কয়েকটি বিধানসভার পাশাপাশি লোকসভার ওয়েনাড় আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ১০ দিন পর শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।
 
ডেকান হেরাল্ডের এক প্রতিবেদন মতে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড় উপনির্বাচনে ৪ লাখ ১০ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে বিশাল জয় অর্জন করেছেন। গত সাধারণ নির্বাচনের তুলনায় ভোটার উপস্থিতি ৯ শতাংশ কম হওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কার ভোটের হার ৬৫ শতাংশ।
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে