ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সরকারের পাশে থাকার আশ্বাস প্রধান উপদেষ্টার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ঘটনার পর তিনি দুই পত্রিকার সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। ফোনালাপে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর এ ধরনের অনভিপ্রেত ও নিন্দনীয় হামলা তাঁকে মর্মাহত করেছে। তিনি জানান, এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার ঘটনা স্বাধীন সংবাদমাধ্যমের ওপর সরাসরি আঘাতের সমান। এমন ঘটনা গণতান্ত্রিক অগ্রগতি ও মুক্ত সাংবাদিকতার পরিবেশের জন্য বড় ধরনের অন্তরায় সৃষ্টি করে।

টেলিফোনালাপে সম্পাদকদের এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি অদূর ভবিষ্যতে দুই সম্পাদকের সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
১১২ বার পড়া হয়েছে