ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

প্রশাসনে গড়িমসি ও অনীহা নিয়ে ক্ষুব্ধ হাসনাত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান প্রশাসনের অনেকে সময়ের বাস্তবতা বুঝে উঠতে পারছেন না। তিনি বলেন, “যদি যুগের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো না যায়, তাহলে জনগণের ক্ষোভই বিস্ফোরিত হবে।”

রোববার দুপুরে পিএসসির কর্মকর্তাদের সঙ্গে বিসিএস পরীক্ষার অগ্রগতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে সমালোচনা করে হাসনাত বলেন, “এ মন্ত্রণালয় সংস্কারের বাইরে থাকলে কোনো অগ্রগতি সম্ভব নয়। ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরে মাসের পর মাস সময় লাগে।”

তিনি আরও বলেন, “জনপ্রশাসন ও পিএসসির মধ্যে সমন্বয়ের অভাবে চাকরিপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন। অনেক আমলা নিজেরাই নিজেদের একাধিক পদোন্নতি দিয়েছেন, কিন্তু তরুণ প্রার্থীদের নিয়ে ভাবছেন না।”

সভায় এনসিপি প্রতিনিধি দল পিএসসির কাছে ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৭৩ বার পড়া হয়েছে