ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো পর্তুগাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ইউরোপের দেশ পর্তুগাল।

রবিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন।

এর আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার এক ভিডিওবার্তায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে কার্যকর করে তুলতেই লন্ডনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা আসে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এছাড়া, জি-৭ জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, যা এ বিষয়ে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই স্বীকৃতির ফলে বিশ্বব্যাপী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১-এ।

এদিকে, ফ্রান্স থেকেও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৩৬৭ বার পড়া হয়েছে