ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ফিলিস্তিনি সংগঠন হামাস সাত ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সাতজন ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে—এমনটাই নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। শিগগিরই তাদের আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)-এর কাছে হস্তান্তর করা হবে।

মুক্তিপ্রাপ্তদের নাম হলো: গালি বারম্যান, জিভ বারম্যান, আইটান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান অ্যাঙ্গরেস্ট, আলোন আহেল এবং গাই গিলবোয়া-ডালাল।

এছাড়া আরও ২৮ জন ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তরের কথাও জানা গেছে। তবে কিছু মরদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি, ফলে সেগুলোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। প্রতিবারের মতো এবারও বন্দি বিনিময়ের পুরো প্রক্রিয়া পরিচালনা করছে রেড ক্রস।

জানা গেছে, হস্তান্তরের আগে বন্দিদের গাজার একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিয়ে গিয়ে তাদের শারীরিক পরীক্ষা করা হবে। এরপর, মুক্তিপ্রাপ্তদের বিনিময়ে ধাপে ধাপে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে।

তবে পশ্চিম তীরে বন্দিমুক্তি উপলক্ষে কোনো ধরনের প্রকাশ্য উদযাপন নিষিদ্ধ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমনকি মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের গণমাধ্যমে সাক্ষাৎ দেওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
১৯৯ বার পড়া হয়েছে