ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

বাংলাদেশ-পাকিস্তান জাহাজ চলাচলে শক্তিশালী হবে আঞ্চলিক বাণিজ্য: ডিপি ওয়ার্ল্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান জাহাজ চলাচলে শক্তিশালী হবে আঞ্চলিক বাণিজ্য: ডিপি ওয়ার্ল্ড।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল দক্ষিণ এশিয়ার বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগকে আরও শক্তিশালী করছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। বিশ্বের অন্যতম বৃহৎ এই বন্দর অপারেটর বলছে, নতুন রুট ব্যবহারে পণ্য পরিবহন সময় কমেছে ৫০ শতাংশ। এতে ব্যবসায়ীদের পরিবহন খরচও কমেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত নভেম্বরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে একটি পণ্যবাহী জাহাজ। সেই ধারাবাহিকতায় গত ২১ ডিসেম্বর চিনি, আখের গুড়, কাপড়, খেজুর ছাড়াও বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে এসেছে কনটেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। এসব পণ্যের ৮৬ শতাংশই পাকিস্তান থেকে এসেছে বলে জানা গেছে।

পাকিস্তান-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচলের কথা জানিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড তার ওয়েবসাইটে বলছে, এই রুটে অক্টোবর থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি কনটেইনার চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়েছে।
 
আমিরাতের জেবেল আলী বন্দর, পাকিস্তানের করাচি, ইন্দোনেশিয়ার বেলাওয়ান, মালয়েশিয়ার পোর্ট ক্লাং ও ভারতের মুন্দ্রা বন্দরের সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করেছে। যা আঞ্চলিক বাণিজ্য ও সংযোগকে শক্তিশালী করছে।
 
ডিপি ওয়ার্ল্ড বলছে, এই রুটে ট্রানজিট সময় ৫০ শতাংশ কমিয়েছে। এতে দ্রুত পণ্য পরিবহন সম্ভব হচ্ছে এবং খরচও কমেছ। নতুন রুট শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক রুটের সঙ্গেও সংযোগ তৈরি করছে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১৭৪ বার পড়া হয়েছে