ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বাউফলে মাহেন্দ্রাট্রলির দুর্ঘটনায় চার বছরের শিশুর প্রাণহানি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি অবৈধ মাহেন্দ্রাট্রলির ধাক্কায় হাফসা ইসলাম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আমিন খান ও জেবিনা আক্তারের কন্যা।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কালিশুরি স্লোব হাসপাতালের সামনে সড়কে ইটবোঝাই একটি মাহেন্দ্রাট্রলি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা মীম ব্রিক ফিল্ড থেকে মাহেন্দ্রাট্রলির চালক রফিক ও তার সহযোগী রিফাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, সংশ্লিষ্ট মাহেন্দ্রাট্রলিটি মীম ব্রিক ফিল্ডের মালামাল পরিবহনে ব্যবহৃত হতো।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
১৭৯ বার পড়া হয়েছে