ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বে তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির শীর্ষ নেতৃত্বের পদ শূন্য হলেও গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

খালেদা জিয়ার প্রয়াণে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি পালন করছে। এ সময় শোক কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এবং দলের স্থায়ী কমিটির বৈঠকের আগে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদ ব্যবহার করছেন না তারেক রহমান। শোক কর্মসূচি শেষে স্থায়ী কমিটির বৈঠকের পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির নেতৃত্বের ভার নেন খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে দলটির নেতৃত্ব দেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তখনকার সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। দলীয় গঠনতন্ত্রের ৭(গ) ধারার উপধারা ২ অনুযায়ী, চেয়ারম্যানের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করবেন।

এই বিধান অনুসারেই ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং বর্তমানে গঠনতন্ত্র অনুযায়ী তিনি স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
১২৪ বার পড়া হয়েছে