ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

বিদ্রোহীদের অভিযান / ‘যত দ্রুত সম্ভব’ নাগরিকদের সিরিয়া ছাড়তে বলল ভারত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিদ্রোহীদের অভিযান / ‘যত দ্রুত সম্ভব’ নাগরিকদের সিরিয়া ছাড়তে বলল ভারত।

সিরিয়ায় চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ দেশটিতে কোনো ধরনের ভ্রমণ করা থেকে নাগরিকদের বিরত থাকার পরামর্শ দিয়েছে সরকার। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এই পরামর্শ জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বিবৃতিতে, একটি জরুরি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের দামেস্কেসে ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলছে মন্ত্রণালয়।
 
নয়াদিল্লির জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদের পক্ষে সম্ভব হবে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে করে সিরিয়া ত্যাগ করেন। যারা তা পারবেন না তাদের জন্য নিরাপত্তা সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং তাদের চলাচল ন্যূনতম পর্যন্ত সীমাবদ্ধ রাখতে বলছে মন্ত্রণালয়। 
 
শেয়ার করা জরুরি হেল্পলাইন নম্বরটি দামেস্কে ভারতীয় দূতাবাসের জন্য। এটি হলো +৯৬৩ ৯৯৩৩৮৫৯৭৩। এই নম্বরটি হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যেতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া একটি জরুরি ইমেল আইডি দেয়া হয়েছে। যেটি হলো, hoc.damascus@mea.gov.in৷
 
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। যার মধ্যে ১৪ জন জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন।
 
গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ায় অভিযান চালাচ্ছে বিদ্রোহী বাহিনী। গত এক সপ্তাহে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে তারা। বিদ্রোহীদের অভিযান অব্যাহত থাকায় দেশটির ক্ষমতাসীন আসাদ সরকার ঝুঁকির মধ্যে পড়েছে। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে