ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চীনের হাইনান প্রদেশ থেকে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে  অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান ওয়েডং বিমানবন্দরে বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
এর আগে হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটানোর পর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি।

চার দিনের চীন সফরের প্রথম দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন এবং দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্তত আটটি অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে