ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

বোদায় অভিযান: অবৈধভাবে মজুদ ১০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পঞ্চগড়ের বোদা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার তেপুকুরিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী।
অভিযানকালে কামরুল ইসলামের নিজ বাসা থেকে ১০০ লিটার ডিজেল অবৈধভাবে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা হয় ওই ডিজেল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী জানান, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে পেট্রোল পাম্পসহ অনুমোদিত তেল বিক্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
৩০ বার পড়া হয়েছে