ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দিকে জুতা!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

ভারতের সুপ্রিম কোর্টে এক প্রবীণ ব্যক্তি প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের দিকে জুতা ছুড়ে মারেন। সোমবার সকালে শুনানি শুরু হওয়ার পরপরই ঘটনাটি ঘটে।

নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই ব্যক্তিকে আটক করে। সৌভাগ্যক্রমে জুতাটি বিচারপতিকে আঘাত করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি “ভারত সনাতনের অপমান সহ্য করবে না” বলে চিৎকার করার পর জুতা ছোড়েন।

পরে জানা যায়, তার কাছে আদালতের প্রবেশপত্র ছিল, যার নামের স্থানে লেখা ছিল “কিশোর রাকেশ”। বর্তমানে নিরাপত্তা সংস্থাগুলো তার উদ্দেশ্য খতিয়ে দেখছে।

ঘটনাটি ঘটলেও প্রধান বিচারপতি স্বাভাবিকভাবেই শুনানি চালিয়ে যান। আইনজীবীরা বলেন, এমন ঘটনা আদালতের মর্যাদার পরিপন্থী এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে গাভাইয়ের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয়েছিল। সেই ঘটনার সঙ্গে এই হামলার যোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২৬৭ বার পড়া হয়েছে