ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গত দুইদিনে ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের ৭৭টি ড্রোন ধংস করেছে পাকিস্তান।

দেশটির নিরাপত্তা সূত্রগুলো থেকে দাবি করা হয়েছে, ৮ মে সন্ধ্যা পর্যন্ত ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়। তারপর আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো নজরদারি এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

৭৭টি ড্রোনের সবগুলোই ইসরায়েল নির্মিত হারোপ ড্রোন। লাইন অব কন্ট্রোল- এলওসি বরাবর সামরিক ঘাঁটি ও বেসামরিকদের লক্ষ্য করে এই হামলাগুলো করা হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ।

পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।  যখনই কোনও ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করে, তখন এটি রাডারে দৃশ্যমান থাকে। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম।

তিনি আরও বলেন, বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমানের কার্যকলাপের সময় ড্রোন ভূপাতিত করার জন্য একটি কার্যকরী প্রোটোকল রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
২০২ বার পড়া হয়েছে