ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ভারতে বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক শ্রমিকের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের পালাক্কাদ জেলায় এক নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাকে বাংলাদেশের নাগরিক ভেবে সন্দেহ করা হয়েছিল। নিহত ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা এক দলিত শ্রমিক বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার শনিবার (২০ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর এলাকায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে যান এবং সেখানে একটি নির্মাণকাজে দৈনিক মজুরিতে কাজ শুরু করেন।

নিহতের আত্মীয় কিশান বাঘেলের ভাষ্য অনুযায়ী, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধেই রামনারায়ণ কেরালায় যান। টাইমস অব ইন্ডিয়াকে কিশান বাঘেল জানান, রামনারায়ণ ছিলেন অত্যন্ত দরিদ্র। তার স্ত্রী ললিতা এবং আট ও নয় বছর বয়সী দুই সন্তান রয়েছে।

অন্য সূত্র জানায়, ওই এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর সন্দেহে আটক করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে মারধর করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের স্ত্রী শুক্রবার (১৯ ডিসেম্বর) পালাক্কাদের উদ্দেশ্যে রওনা হন। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তিনি সেখানে পৌঁছাননি বলে জানিয়েছেন কিশান বাঘেল।

এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে কেরালা পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
৭৪ বার পড়া হয়েছে