ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার চার সহজ উপায় চালু করল নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের সুবিধার জন্য ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার চারটি আলাদা পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। এসব মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
প্রথম পদ্ধতি হিসেবে ব্যবহার করা যাবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ। এজন্য প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ চালু করে ড্যাশবোর্ডে গিয়ে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, সিরিয়াল নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং ঠিকানা দেখা যাবে।
দ্বিতীয় পদ্ধতি হলো হটলাইন ১০৫-এ কল করা। দেশের যেকোনো ভোটার ১০৫ নম্বরে ফোন করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপলে তথ্য জানতে পারবেন। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রস্তুত রাখতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
তৃতীয় পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে তথ্য পাওয়া যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানানো হবে।
চতুর্থ পদ্ধতি হিসেবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করা যাবে। মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে ecs.gov.bd-এ প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে গেলে অনুসন্ধানের সুবিধা পাওয়া যাবে। এখানে দুইভাবে কেন্দ্র খোঁজা সম্ভব—নির্বাচনী এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে, অথবা এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে সরাসরি তথ্য জানা যাবে। এছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাওয়ার পথও দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
৮২ বার পড়া হয়েছে