ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

মধুপুরে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের প্রাণহানি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক সড়কের টেলকি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভোলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রাকিব (২৬) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিম পাড়ার মোখলেছুর রহমান মুকুলের ছেলে ইয়াছিন (৩২)। জানা যায়, রাকিব সেদিন বন্ধুর বাড়ি ইয়াছিনের কাছে বেড়াতে এসেছিলেন।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, তারা কয়েকজন বন্ধু তিনটি মোটরসাইকেলে রসুলপুর বানারপাড়া এলাকায় ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে টেলকি এলাকায় রাকিবের মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে রাকিব ও ইয়াছিন ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। মরদেহগুলো অরণখোলা ফাঁড়িতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
১১৭ বার পড়া হয়েছে