ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

মাত্র সাত মিনিটে লুট হলো ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে ঘটেছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। রোববার সকালে দর্শনার্থীদের ভিড়ের মধ্যেই কয়েক মিনিটের ব্যবধানে চোরেরা জাদুঘরের ভেতরে প্রবেশ করে মূল্যবান রাজকীয় অলংকার নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, চোরেরা দোতলার ব্যালকনিতে মই লাগিয়ে জানালা ভেঙে ভেতরে ঢোকে। ঘটনাস্থলে একটি ট্রাকও পাওয়া গেছে।

চুরি হওয়া অলংকারগুলোর মধ্যে অন্যতম ছিল ফরাসি সম্রাজ্ঞী উজিনির মুকুট, যাতে ১,৩৫৪টি হীরা ও ৫৬টি পান্না বসানো ছিল। চুরির সময় সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লোঁর নিউনেজ জানিয়েছেন, তিন থেকে চারজন চোর সাত মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো এই ঘটনাকে “জাতীয় ঐতিহ্যের ওপর আক্রমণ” হিসেবে উল্লেখ করেছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৮৬ বার পড়া হয়েছে