ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মার্কিন চাপের জবাবে উপকূলে নৌবহর মোতায়েন করলো ভেনেজুয়েলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মার্কিন সামরিক তৎপরতার জবাবে ক্যারিবীয় উপকূলে নৌবহর মোতায়েন করেছে ভেনেজুয়েলা। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিয়ানো এক ভিডিওবার্তায় জানিয়েছেন, উপকূলজুড়ে যুদ্ধজাহাজ, ড্রোন এবং অন্যান্য সামরিক নৌযান মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে।

প্রতিরক্ষামন্ত্রী জানান, উত্তরাঞ্চলীয় সমুদ্রসীমায় সক্রিয় থাকবে নৌবাহিনীর বাহনগুলো। পাশাপাশি, ক্যারিবীয় উপকূলে ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার করা হবে এবং নিয়মিত নৌ টহলের ব্যবস্থাও থাকবে।

এর আগে, কলম্বিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অতিরিক্ত ১৫ হাজার সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নেয় ভেনেজুয়েলা সরকার।

প্রসঙ্গত, মাদক পাচার রোধে ভেনেজুয়েলার জলসীমায় প্রায় সাড়ে চার হাজার সেনাসদস্যসহ একটি নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন)। এই পদক্ষেপের প্রতিক্রিয়াতেই একের পর এক পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে দেশটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৩৬৬ বার পড়া হয়েছে