ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মৌলভীবাজারে সংঘর্ষের ঘটনায় দুই সহোদরের প্রাণহানি ঘটেছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুরোনো বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাইয়ের প্রাণহানি ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিওসি মাঠ গুদাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন এবং তার ছোট ভাই কাইয়ুম। পুলিশ সূত্রে জানা যায়, কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে প্রতিবেশী জমির উদ্দিনের দীর্ঘদিনের বিরোধ ছিল। কয়েক বছর আগে সংঘটিত একটি হত্যাকাণ্ডে নিহত জমির উদ্দিনের ভাগ্নে জালাল উদ্দিন হত্যা মামলার আসামি ছিলেন কাইয়ুম।

শনিবার সন্ধ্যায় কাইয়ুমকে পুলিশের কাছে সোপর্দ করার উদ্দেশ্যে জমির উদ্দিন ও তার সহযোগীরা কাইয়ুমের বাড়িতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় কাইয়ুম ও তার বড় ভাই জামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে প্রতিপক্ষের জমির উদ্দিনসহ কয়েকজন আহত হন।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে