ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

যশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক, গ্রেফতার বিক্রেতা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থের ঘটনায় বিক্রেতা মনির হোসেন (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাকে আটক করা হয়। এদিকে এ ঘটনায় ওই বিক্রেতার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক মনির হোসেন মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, গত ৩১ মার্চ ঈদের দিন দেয়াপাড়া ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামে এক ব্যক্তি চটপটি ও ইন্ডিয়ান ভেলপুরির অস্থায়ী দোকান দেন। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খান। পরবর্তীতে গভীর রাত থেকে তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন।

তিনি জানান, পরদিন পর্যন্ত দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান চালায় পুলিশ।

সর্বশেষ বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ফুচকা বিক্রেতা মনিরকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে একজন ভুক্তভোগী মামলা দায়ের করেন। এ মামলায় আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২২৮ বার পড়া হয়েছে