ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন অপসারিত, এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে দায়িত্ব থেকে সরিয়েছে যুক্তরাজ্য। প্রয়াত মার্কিন অর্থলগ্নিকারী ও দোষী সাব্যস্ত শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের নতুন প্রমাণ সামনে আসার পর এ সিদ্ধান্ত নেয় লন্ডন।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া কয়েকটি ইমেইল দেখায়, ম্যান্ডেলসনের সঙ্গে এপস্টাইনের সম্পর্ক আগে যা প্রকাশ্যে জানা গিয়েছিল, তার চেয়ে অনেক বিস্তৃত। এই তথ্যের পরিপ্রেক্ষিতেই তাকে বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নির্দেশে পররাষ্ট্রমন্ত্রী তাকে পদ থেকে অব্যাহতি দেন।

লেবার পার্টির বর্ষীয়ান রাজনীতিবিদ ম্যান্ডেলসন টনি ব্লেয়ারের সরকারের গুরুত্বপূর্ণ কৌশলবিদ ছিলেন। বিতর্কের সূত্রপাত হয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশ করা একটি অ্যালবামকে কেন্দ্র করে। ২০০৩ সালে এপস্টাইনের ৫০তম জন্মদিন উপলক্ষে তৈরি ওই অ্যালবামে ম্যান্ডেলসন লিখেছিলেন, “মাই বেস্ট পল।”

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান আরও জানায়, ২০০৮ সালে যখন এপস্টাইন কিশোরীদের সঙ্গে যৌন অপরাধে সাজা পেতে যাচ্ছিলেন, ম্যান্ডেলসন তাকে ইমেইলে সাহস জুগিয়েছিলেন এবং লিখেছিলেন, “আমি তোমার জন্য সবকিছু ভাবি, মুক্তির জন্য লড়াই করো।”

সরকারের ভাষ্যমতে, এপস্টাইনের প্রথম সাজাকে “ভুল রায়” হিসেবে উল্লেখ করে তা চ্যালেঞ্জ করার জন্য ম্যান্ডেলসনের পরামর্শ দেওয়াই ছিল নতুন আবিষ্কৃত উপাদান, যা প্রমাণ করে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নন।

ম্যান্ডেলসন চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। এর আগে তিনি টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
১০০ বার পড়া হয়েছে