ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রাঙামাটি জেলা পরিষদে শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাঙামাটিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের ব্যানারের নেতারা আগামী সোমবার থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। দাবি পূরণ না হলে পরিষদের চেয়ারম্যানসহ সব সদস্যকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও তারা সতর্ক করেন।

শনিবার (২২ নভেম্বর) রাতে শহরের বনরূপা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এই ঘোষণা দেন।

দীর্ঘদিন ধরে জেলা পরিষদের অধীনে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা কাঠামো পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। তাদের অভিযোগ, বর্তমান নীতির কারণে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এবং পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নেও স্বচ্ছতা নেই।

আন্দোলনকারীরা ৬ দফা দাবিতে কোটা সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেন। এর মধ্যে রয়েছে—

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩% মেধা ও ৭% কোটা অনুসরণ করে নিয়োগ নিশ্চিত করা,

প্রশ্নফাঁস রোধে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন,

প্রশ্ন তৈরির পর জেলা প্রশাসকের দায়িত্বে সরকারি ট্রেজারিতে প্রশ্নপত্র সংরক্ষণ,

উত্তরপত্র মূল্যায়ন জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা,

নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ করা,

নিয়োগের পর প্রার্থীদের রোল, নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক করা।

এছাড়া বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় প্রার্থীদের ফলাফলের তালিকা আলাদাভাবে প্রকাশ এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনে উপজাতীয় অগ্রাধিকার নীতি ঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না— সে বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে বলে আন্দোলনকারীরা দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
১১১ বার পড়া হয়েছে