ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রাজপরিবারের গয়না উধাও, নড়েচড়ে উঠল ফ্রান্স

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে ঘটে গেছে এক অবিশ্বাস্য চুরির ঘটনা। রবিবার (১৯ অক্টোবর) সকালে সংঘটিত এই ঘটনায় চোরেরা ফরাসি রাজপরিবারের অন্তত আটটি অমূল্য গয়না নিয়ে পালিয়েছে।

ঘটনাটি ঘটেছে গ্যালারি দ্য অ্যাপোলনে, যা রাজা চতুর্দশ লুই নির্মাণ করেছিলেন। এখানেই প্রদর্শিত হচ্ছিল সম্রাট নেপোলিয়নের স্ত্রী মারি-লুইজের বিবাহ উপলক্ষে পাওয়া দুর্লভ পান্না হার—যা ৩২টি পান্না ও ১,১৩৮টি হিরায় অলংকৃত ছিল।

এছাড়া ফ্রান্সের শেষ রানি মেরি-অমেলির নীলকান্তমণির টায়রা, সম্রাজ্ঞী ইউজেনির মুক্তা ও হিরায় মোড়ানো টায়রা এবং হিরার বেল্টও খোয়া গেছে।

চুরির সময় একটি রাজমুকুট বাইরে পড়ে থাকতে দেখা যায়, যেটি চোরেরা পালানোর সময় ফেলে যায়। ঘটনাটি তদন্তে নেমেছে ফরাসি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৮২ বার পড়া হয়েছে