ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এরদোগানই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি: ট্রাম্পের মন্তব্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানই একমাত্র ব্যক্তি যিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারেন—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৪ অক্টোবর) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, এরদোগানের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি মনে করেন, রাশিয়া ও ইউক্রেন—দু’দেশই তুরস্কের এই নেতাকে সম্মান করে।

তিনি আরও যোগ করেন, “এরদোগানের সঙ্গে ন্যাটোর যদি কোনো সমস্যা হয়, সেটার সমাধান আমি করি। আমি বিশ্বাস করি, এরদোগান চাইলে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব।”

এর আগে সোমবার, মিশরের শার্ম আল-শেখ শহরে গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে বিশ্বের ২০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়। ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির যৌথ আমন্ত্রণে এরদোগানও সেখানে উপস্থিত ছিলেন। এই বৈঠকে কিয়েভ ও মস্কোকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।

তুরস্কও জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতাসহ সব ধরনের উদ্যোগ গ্রহণে তারা প্রস্তুত।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধ থামাতে তুরস্ক প্রথম থেকেই বিভিন্নভাবে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে