ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজস্ব ঘাটতিতে চাপে সরকার, আদায় বাড়াতে জোর দিচ্ছে এনবিআর সংস্কারে Logo পদ্মায় বাস দুর্ঘটনার ৫ ঘণ্টা পরও নিখোঁজ বহু যাত্রী Logo ইরান যুদ্ধ থামার ইঙ্গিত? ১৫ দফা প্রস্তাব ঘিরে বাড়ছে জল্পনা Logo মগবাজারের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়ে ভিডিও প্রকাশ নবীন ফ্যাশনের Logo ২০২৬ বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে ইউরোপীয় সমর্থকদের মামলা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৪ শিক্ষানবিশ এএসপি চাকরি থেকে অপসারণ Logo নবীন ফ্যাশন দোকান বন্ধের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ, ওসিকে তলব Logo ১৩৩ অধ্যাদেশের মধ্যে ১২০টির সিদ্ধান্ত চূড়ান্ত, বাকিগুলো নিয়ে আলোচনা ২৯ মার্চ Logo যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র–ইসরাইলের কাছে ইরানের পাঁচ শর্ত

লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে সামান্য বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের মেইন রোডে সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে অটোচালক আরমান (৩৫) রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে কবির মোহরী (৫৫) নামের এক বৃদ্ধের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী।

এ সময় উত্তেজিত হয়ে আরমান বেলালের বুকে কয়েকটি ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বেলাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে রায়পুর শহীদ ওসমান চত্বরে সড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযুক্ত অটোচালক আরমানকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। তবে ঘটনার পর থেকেই আরমান পলাতক রয়েছেন।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৩২ বার পড়া হয়েছে