ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

শপথ নেয়ার পরপরই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা ট্রাম্পের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শপথ নেয়ার পরপরই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা ট্রাম্পের।

দায়িত্ব গ্রহণের পরপরই দেশব্যাপী অভিবাসন আইন প্রয়োগ জোরদার করার পরিকল্পনা করছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিকল্পনা সম্পর্কে অবগত একজন ব্যক্তি এ কথা জানিয়েছেন। শনিবার ( ১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই ব্যক্তি রয়টার্সকে বলেন, আমরা সারা দেশে অভিযান চালাবো। আপনি দেখতে পাবেন নিউইয়র্কে গ্রেফতার চলছে, মিয়ামিতে গ্রেফতার চলছে।

সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের জবাবে সূত্রটি জানিয়েছে যে, প্রশাসন দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার শিকাগোতে একটি বড় অভিবাসন অভিযান চালানোর পরিকল্পনা করছে।

পরিকল্পনার সাথে পরিচিত চারজনের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, শিকাগো অভিযানটি পুরো সপ্তাহ ধরে চলবে। মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এই অভিযান পরিচালনার জন্য ১০০ থেকে ২০০ জন কর্মকর্তাকে পাঠাবে।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ট্রাম্পের ট্রানজিশন টিম।

গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম ইস্যু ছিল অভিবাসন।
 
ট্রাম্প ২০২৪ সালের জানুয়ারিতে বলেছিলেন, শপথ গ্রহণের কিছুক্ষণের মধ্যেই আমরা আমেরিকান ইতিহাসের সবচেয়ে বড় নির্বাসন অভিযান শুরু করব।
 
ট্রাম্প রেকর্ড সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করতে মার্কিন সরকারের বিভিন্ন সংস্থাকে একত্রিত করবেন বলে আশা করা হচ্ছে।
 
আগামী সোমবার (২০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।  
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
১৫০ বার পড়া হয়েছে