ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

শাপলা প্রতীক আদায়ের ঘোষণা সারজিস আলমের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও দলটির চাওয়া প্রতীক ‘শাপলা’ দেওয়া নিয়ে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “শাপলা প্রতীক নিয়েই আমরা আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেব।”

রোববার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে আয়োজিত সাংগঠনিক সভা শেষে সংবাদ সম্মেলনে সারজিস আলম এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুধু নির্বাচনের কথাই আলোচিত হচ্ছে, কিন্তু আমরা চাই জুলাই সনদের বাস্তবায়নের পরিষ্কার রূপরেখা। আইনগত ভিত্তি অস্পষ্ট থাকা অবস্থায় এনসিপি সেই সনদে স্বাক্ষর করবে না।”

সারজিস আরও জানান, “জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এনসিপি নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোনো আপস করা হবে না।”

সভায় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে