ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

শাহবাগ থেকে সরলেন আন্দোলনকারীরা, স্বাভাবিক যান চলাচল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শাহবাগ থেকে সরলেন আন্দোলনকারীরা, স্বাভাবিক যান চলাচল।

আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশ্বাস পাওয়ার রাজধানীর শাহবাগের সড়ক ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে প্রায় সাত ঘণ্টা পর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটির যান চলাচল স্বাভাবিক হয়।

১৫ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনকারীরা। 

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে সড়ক থেকে সরে যান আউটসোর্সিংয়ের কর্মচারীরা।

আন্দোলনের সমন্বয়ক ও আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যতদ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। সংস্কার কমিটির মাধ্যমে বা বিশেষ কমিটি কমিটি গঠনের মাধ্যমে দাবি আদায় করা। ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য করা হলে কঠোর ব্যবস্থা নেয়ারও কথা জানিয়েছেন তিনি।’
 
১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আকারে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান আনিস।
 
সরকারি চাকরিতে স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে সকাল ১০টার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
 
এদিকে, সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অন্য সড়কেও যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। একপর্যায়ে ৩ পয়েন্টের একপাশ করে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারীরা।
 
বিকেলে আন্দোলনকারীদের মধ্যে সাত সদস্যের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়ে যায় পুলিশ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে বৈঠক করে তারা।
 
বৈঠক শেষে দাবি আদায়ের জন্য ১৫ দিনের আল্টিমেটাম দেন প্রতিনিধিরা। সেইসঙ্গে অবস্থান কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন তারা। এরপরই শাহবাগ মোড় থেকে সরে যান আন্দোলনকারীরা। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
১৫৮ বার পড়া হয়েছে