ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আগের দিন (১৬ সেপ্টেম্বর) তার সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও, “আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। আজ দুই দিনব্যাপী জেরা শেষ হওয়ায় নাহিদের সাক্ষ্য শোনার প্রস্তুতি নিয়েছে ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

জানা গেছে, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের এই মামলাটি এখন শেষ ধাপে পৌঁছেছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের সাক্ষ্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ অধ্যায় সমাপ্ত হবে।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আশুলিয়ায় ছয়টি লাশ পোড়ানো এবং একজনকে হত্যার অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য ও জেরা শেষ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
১৭৯ বার পড়া হয়েছে