ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব বিবেচনায় নিয়ে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত এবং দেশের বাইরে থাকা বিদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত সুবিধা বৃদ্ধি করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়, বর্তমানে কুয়েতে অবস্থানরত সব ভিজিট ভিসাধারীর ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বাড়ানো হবে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে যেসব ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হওয়ার কথা, সেগুলো অতিরিক্ত এক মাস বৈধ হিসেবে গণ্য হবে। এ জন্য কাউকে আবেদন করতে হবে না বা ইমিগ্রেশন অফিসে যেতে হবে না। পুরো প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে এবং এই সময়ের জন্য কোনো জরিমানা বা অতিরিক্ত ফি নেওয়া হবে না।
একই সঙ্গে কুয়েতের বাইরে অবস্থানরত প্রবাসীদের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে না পারা ব্যক্তিদের জন্য অতিরিক্ত তিন মাস অনুপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। এ সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং এর জন্য আলাদা কোনো অর্থ পরিশোধ করতে হবে না।
সরকার জানিয়েছে, পরিস্থিতির উন্নয়ন বা অবনতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে সময়সীমা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। পাশাপাশি নাগরিক ও প্রবাসীদের ভিসা ও আবাসন সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সরকারি ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৩৮ বার পড়া হয়েছে