ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

সরকার গঠনের আগে চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুহাম্মাদ রেজাউল করীম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসভবনে গেছেন তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে রাজধানীর ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় অবস্থিত বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।
এর আগের দিন রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় এবং পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির বিজয়ীদের গেজেট প্রকাশ করে।
এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের তিনটি আসন যুক্ত হওয়ায় বিএনপি জোটের মোট আসন দাঁড়ায় ২১২।
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য শপথ নেবেন। এরপর একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
৫৩ বার পড়া হয়েছে