ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সাত জেলার নির্বাচনী কর্মসূচি শেষ করে রাজধানীতে ফিরলেন তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে টানা সাত জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার পর শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে ঢাকায় ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে শুরু হয় তার নির্বাচনী প্রচারের প্রথম দিনের কার্যক্রম। দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে তিনি প্রথম সমাবেশে বক্তব্য দেন। এরপর একই দিন বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জে বক্তব্য রাখেন তিনি। রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছে সমাবেশে অংশ নেন তারেক রহমান।

সবশেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য দেন তিনি। রাত ৪টার কিছু সময় পর সেখান থেকে ঢাকার পথে রওনা হন বিএনপির চেয়ারম্যান।

এই সব সমাবেশে তিনি ধানের শীষ প্রতীকের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা প্রার্থীদের পক্ষেও ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের জন্য সম্মানি ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৮৫ বার পড়া হয়েছে