ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

সাব্বিরের ছক্কা-ঝড়ে ঢাকার ১৭৭

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাব্বিরের ছক্কা-ঝড়ে ঢাকার ১৭৭।

রান ৮২, বল ৩৩। ছক্কা ৯, চার ৩। স্ট্রাইক রেট ২৪৮.৪৮। ইনিংসটা ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের বললে বিশ্বাস করতে কষ্ট হতেই পারে। ক্যারিয়ারের শুরুতে দারুণ সম্ভাবনা জাগিয়ে তোলা এ ক্রিকেটার যে হারিয়ে যেতে বসেছিলেন! এক সময় বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটারের তকমা পাওয়া সাব্বির ফিরলেন দারুণ এক ইনিংসে। যদিও এক ইনিংস দিয়ে কাউকে বিচার করা মোটেই সমীচীন নয়।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সাব্বিরের ভালো ইনিংসের খুঁজে পেছনে গেলে পেছাতে পেছাতে চলে যেতে হবে চার বছর আগে। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-২০ কাপে খুলনার বিপক্ষে এই ঢাকার হয়ে প্রায় দেড়শ স্ট্রাইক রেটে ৫৬ রান করেছিলেন তিনি। আর করলেন আজ। ঢাকার প্রথম ৩টি ম্যাচে সাব্বির খেলেননি। চতুর্থ ম্যাচে তিনি করেন ২ রান। ঢাকা সব কটি ম্যাচেই হেরেছে।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ ওভার শেষে ৩ উইকেটে স্কোর বোর্ডে ঢাকা তুলেছিল কেবল ৮৮ রান। দুই বিদেশি জেসন রয় ও স্টেফেন এসকিনাজি ব্যর্থ হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। রয় ১ ও এসকেনাজি ৫ রান করেন। শাহাদাত হোসেন দিপুও দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। তবে ইনিংস ধরে রেখেছিলেন তানজিদ হাসান। তাকে একপ্রান্তে রেখেই সাব্বির রহমান খেলেন নায়কোচিত ইনিংস।

সাব্বিরের ঝড়ে ১৫তম ওভারে আসে ২৬ রান। পরের ওভারে ১৪। তানজিদ হাসান বিদায় নেন ৪৮ বলে ৫৪ রান করে। তবে সাব্বিরের ঝড় থামছিলই না। ২২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। থিসারা পেরেরা বিদায় নেন ১ রান করে। এরপর সাব্বিরকে সঙ্গ দেন ফরমানুল্লাহ সাফি। ৩৩ বলে শেষ পর্যন্ত ৮২ রান করে অপরাজিত থাকেন সাব্বির। টি-টোয়েন্টিতে এটা তার চতুর্থ সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের ইনিংসটি সবার শীর্ষে।

যে ইনিংসে সাব্বির চারের (৩) বেশি ছক্কাই মেরেছেন, সেটাকে তো তার ছক্কা-ঝড়ই বলতে হয়। ইনিংসে আর ছক্কা হয়েছে মোটে ২টি, ২টিই তানজিদ তামিমের। সাব্বির এর বেশি ছক্কা আর কোনো টি-টোয়েন্টিসে মারেননি। ওই ১২২ রানের ইনিংসেও ছক্কা ৯টি।

ঢাকা ৫ উইকেটে করেছে ১৭৭ রান।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১৩৬ বার পড়া হয়েছে