ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

সিকিমে এক রাতে তিন দফা ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারতের সিকিম অঞ্চলে মধ্যরাতে ধারাবাহিকভাবে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রধান ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে সিকিমের গেয়ালশিং এলাকায় প্রথম কম্পনটি অনুভূত হয়। এর পর স্বল্প সময়ের ব্যবধানে আরও দুটি আফটার শক রেকর্ড করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি কম্পনের কেন্দ্রস্থল ছিল সিকিমের রাজধানী গ্যাংটক। অন্য দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে গেয়ালশিং ও মঙ্গনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিকিমে হওয়া এই ভূমিকম্পের প্রভাব ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও অনুভূত হয়েছে। নীলফামারি, রাজশাহী, নওগাঁসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু কম্পনে কেঁপে ওঠে এলাকাগুলো।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
৪৭ বার পড়া হয়েছে