ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সিরাজগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ তিন, স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ তিন, স্কুলছাত্রের মরদেহ উদ্ধার।

বন্ধুর বাড়ি বেড়াতে এসে ফুলজোড় নদীতে গোসলে নেমে স্কুলছাত্র তিন বন্ধু নিখোঁজ হয়। নিখোঁজের চার ঘণ্টার মাথায় রাফিন ইসলাম (১৫) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া স্কুলছাত্ররা হলেন– সিরাজগঞ্জ সদরের বাসিন্দা কৃষ্ণ কুমার (১৫) ও সারজিল হোসেন (১৫)। মরদেহ উদ্ধার হওয়া রাফিন ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে। তারা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ওই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। পরে তারা ছয়জন দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায় এবং অপর তিনজন সাঁতরে উঠে আসে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
৩৪৭ বার পড়া হয়েছে