ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে রোববার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১২টা ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, আগুনের কারণে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত চলছে।

বিমানবন্দর সূত্র জানায়, ধোঁয়া দেখতে পেয়ে কর্তব্যরত কর্মীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৪ বার পড়া হয়েছে