ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরে কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল জানান, নির্বাচন ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে একাধিক নতুন দিক যুক্ত হয়েছে—প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ হচ্ছে এবং প্রবাসী নাগরিকরাও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে গণভোট।
আইন উপদেষ্টা আরও বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসনকে আরও শক্তিশালী ও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
১০৭ বার পড়া হয়েছে