ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

স্পেনে ভয়াবহ বন্যায় অর্ধশতাধিক প্রাণহানি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্পেনে ভয়াবহ বন্যায় অর্ধশতাধিক প্রাণহানি।

লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ ও পূর্ব স্পেনে। সবচেয়ে খারাপ অবস্থা ভ্যালেন্সিয়ায়। বন্যার কবলে প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন। নিখোঁজ রয়েছেন অনেকে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (৩০ অক্টোবর) রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার থেকে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলোতে তীব্র বৃষ্টিপাত শুরু হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে রেকর্ড করা হয় অন্তত ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত।

কোনো কোনো স্থানে রেকর্ড করা হয় সর্বোচ্চ ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত। যা ঐ অঞ্চলগুলোর এক মাসের গড় বৃষ্টিপাতের সমান। বন্যার পানিতে তলিয়েছে রাস্তাঘাট-রেললাইন। ভেসে গেছে একাধিক গাড়ি। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি এলাকা।

বেশ কয়েকটি ট্রেনের শিডিউলসহ বাতিল করা হয়েছে অন্তত ১০টি ফ্লাইট। বন্যাদুর্গতদের উদ্ধারে চলছে অভিযান। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এছাড়া, বন্যার পানিতে তলিয়েছে পার্শ্ববর্তী মুর্সিয়া, মালাগা এবং আন্দালুসিয়ার বিভিন্ন স্থান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
১৭৯ বার পড়া হয়েছে