ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

স্যাটেলাইটে ধরা পড়লো হামলায় ইরানের ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্যাটেলাইটে ধরা পড়লো হামলায় ইরানের ক্ষয়ক্ষতি।

ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রকাশিত ছবি থেকে জানা যায়, তেহরানের পরমাণু অস্ত্র পরীক্ষার একটি পরিত্যক্ত ভবন ও মিসাইল তৈরির স্থাপনা হয়েছে টার্গেট।

গত ১ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ২০০ মিসাইল ছোড়ে ইরান। ২৫ দিনের মাথায় সেই হামলার জবাব দিলো তেলআবিব। শনিবার ভোররাতে তেহরানসহ তিন প্রদেশের ২০টি স্থানে চালায় মিসাইল হামলা।

রোববার এ হামলার ছবি প্রকাশ করেছে একটি বাণিজ্যিক স্যাটেলাইট। রয়টার্স বলছে, ইরানের একটি সামরিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তেলআবিবের সামরিক বাহিনী জানিয়েছে, তারা মিসাইল তৈরির কারখানায় হামলা চালিয়েছে। সেখানে সারফেস টু সারফেস মিসাইল তৈরি হতো।

শনিবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সফলভাবে অভিযান শেষের ঘোষণাও দিয়েছে আইডিএফ। যদিও ইসরায়েলের হামলা শক্তভাবে প্রতিহতের দাবি করেছে ইরান। তারা জানায়, ইসরায়েলি হামলায় দেশটির দুই সেনা নিহত হয়েছেন। আইডিএফ বলছে, এবার কেবল সক্ষমতার নমুনা দেখিয়েছে তারা। তেহরান পাল্টা হামলা চালালে আরও কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
১৮৭ বার পড়া হয়েছে