ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

হাদির জনসংযোগে দেখা গেল মোটরসাইকেলে গুলি ছোড়া দুই ব্যক্তি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর মোটরসাইকেল থেকে গুলি চালানো দুই ব্যক্তি দুপুরে তার সঙ্গেই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পুলিশের সরবরাহ করা সিসিটিভি ভিডিও এবং হাদির জনসংযোগ দলের দেওয়া দুটি ছবির তুলনা করে ডিজিটাল অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে মতিঝিলের ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় মাস্ক পরা অবস্থায় ওই দুই ব্যক্তি হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেন। পরবর্তীতে দেখা যায়, গুলিবর্ষণকারী দুই মোটরসাইকেল আরোহীর পরিধেয় পোশাক ওই দুই ব্যক্তির সঙ্গে পুরোপুরি মিলে যায়।

এদের একজন কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর ও আকাশি রঙের প্যান্ট পরা ছিলেন। অন্যজনের পরনে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে সানগ্লাস এবং পায়ে চামড়ার রঙের জুতা।

জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, তার মাথার ভেতরে থাকা গুলির কারণে চিকিৎসকরা তাকে জরুরি সার্জারিতে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
৭৪ বার পড়া হয়েছে