ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

‘হামলার অনেক আগেই ফোরদো পারমাণবিক কেন্দ্র খালি করা হয়েছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ফোরদো পারমাণবিক কেন্দ্র হামলার অনেক আগেই খালি করা হয়েছে। হামলায় অপূরণীয় কোনও ক্ষতি হয়নি।

রোববার (২২ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে এ কথা লেখেন তিনি। খবর আল জাজিরা।

মাহদি মোহাম্মদী বলেন, মার্কিন হামলার বিষয়টি আগেই অনুমান করা হয়েছিল। তাই পূর্বেই ফোরদো পারমাণবিক কেন্দ্রটি খালি করা হয়েছিল।

পোস্টে তিনি আরও লেখেন, জ্ঞান বোমা মেরে ফেলা যাবে না এবং দ্বিতীয়ত জুয়াড়িরা এবার হেরে যাবে।

এর আগে, ইরানের ফোরডো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করছে দেশটি। তবে তবে যুক্তরাষ্ট্রই হামলা চালিয়েছে কি না তা স্পষ্ট করেনি তেহরান।

আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোষ্টে ট্রাম্প লেখেন, আমরা ইরানের ফোরডো, নাতানজ এবং এসফাহান পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা করেছি। বর্তমানে সকল বিমান ইরানের আকাশসীমার বাইরে। ফোরডো পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্থাপনায় পূর্ণ হামলা করা হয়েছে। সকল বিমান নিরাপদে ফিরছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
১২১ বার পড়া হয়েছে