ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে বিরাট চমক!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে বিরাট চমক!

গ্রাহক সুবিধার কথা চিন্তা করে নিত্য নতুন ফিচার যুক্ত করছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় এবার ব্যবহারকারীদের সুবিধার্থে মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়।

হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট অনুযায়ী, ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরিত করা যাবে ‘যাতে আপনি যে কোনো কাজ ও কথোপকথন’ বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। এই ট্রান্সক্রিপ্টগুলো নিজের ডিভাইসে তৈরি হয়। তাই অন্য কেউ, এমনকি হোয়াটসঅ্যাপও আপনার ব্যক্তিগত মেসেজ শুনতে বা পড়তে পারবে না।

সমর্থিত ভাষা

বর্তমানে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ এবং রুশ ভাষা অ্যান্ড্রয়েডে ট্রান্সক্রিপ্ট ফিচার সমর্থন করবে। অপরদিকে আইওএস-তে এই ফিচার ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, তুর্কি, চীনা ও আরবি ভাষায় ব্যবহার করা যাবে। আর আইওএস ১৭ এবং তার পরবর্তী সংস্করণে ডেনিশ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, ডাচ, সুইডিশ ও থাই ভাষার সমর্থন পাওয়া যাবে।

কীভাবে ব্যবহার করবেন এই ফিচার

প্রথমে WhatsApp Settings > Chats অপশনে গিয়ে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারটি চালু করতে হবে এবং পছন্দসই ভাষা নির্বাচন করতে হবে। এরপর মেসেজটি ধরে রাখুন এবং Transcribe অপশনে ট্যাপ করুন। ট্রান্সক্রিপশন দেখতে আরও জায়গা প্রয়োজন হলে, মেসেজের এক্সপান্ড আইকনে ট্যাপ করুন।

হোয়াটসঅ্যাপ জানায়, ট্রান্সক্রিপশন প্রদর্শনে কিছু সময় লাগতে পারে। এছাড়া, যদি ‘Transcript unavailable’ মেসেজ আসে, তবে সেটি ভাষার সমর্থন না থাকা, শব্দ অস্বচ্ছ হওয়া বা ব্যাকগ্রাউন্ড শব্দের কারণে হতে পারে।

কয়েক সপ্তাহের মধ্যে নতুন ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। ভবিষ্যতে আরও ভাষা এই ফিচারের সঙ্গে যুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে