ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

১২৫ নয়, চীনা পণ্যে শুল্ক ১৪৫ শতাংশ: হোয়াইট হাউস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

১২৫ নয়, চীনের ওপর আরোপিত মার্কিন শুল্কের পরিমাণ এখন ১৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) হোয়াইট হাউস থেকে জানানো হয়, চীন থেকে আমেরিকায় যাওয়া পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। খবর দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমসের।

এর আগে, ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের ওপর ১২৫ শতাংশ শুল্কোরোপের কথা জানালেও পরবর্তীতে বর্ধিত শুল্কের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ফেন্টানিল উৎপাদনকারী দেশগুলোর ওপর কার্যকর ছিল অতিরিক্ত ২০ শতাংশ মার্কিন শুল্ক। সেটি যোগ করেই চীনের প্রায় সব পণ্যের ওপর ধার্য করা হয় ১৪৫ শতাংশ শুল্ক।

এদিকে, বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের ওপর ৮৪ শতাংশ শুল্ক কার্যকর করে রেখেছে চীন। সরকারি হিসাব অনুযায়ী, দুদেশের মধ্যে গেল অর্থবছরে আনুমানিক ৫৮২ দশমিক ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে