ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

১৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

১৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া।

আহমাদুল কবির, মালয়েশিয়া:

সাজা শেষে ৮৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এদের মধ্যে রয়েছেন ১৫ জন বাংলাদেশি। শনিবার (৯ নভেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ সহ বিভিন্ন অপরাধে, ইন্দোনেশিয়ার ৩৩, ভারতের ২৯, বাংলাদেশের ১৫, কম্বোডিয়ার ৩, ভিয়েতনামের ৩, চীনের ২, থাই ১ এবং মিশরের ১ নাগরিকসহ মোট ৮৭ জন অভিবাসীর কারাদণ্ড শেষে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিবাসীরা তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই ও পাস পাওয়ার পরেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। আকাশ ও স্থলপথে তাদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে যাত্রার খরচ নিজেদেরই বহন করতে হয়েছে।

উল্লেখ্য, ফেরত পাঠানো যাত্রীদের কালো তালিকাভুক্তক করা হয়েছে, তারা যাতে ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে